ঢাকাFriday , 19 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১৬০০০ টাকা বেতন চায় ৪র্থ শ্রেণীর কর্মচারীরা

Link Copied!

Govt. Logoনিজস্ব প্রতিবেদক : টাইম স্কেল, সিলেকশনসহ গ্রেড ও বাৎসরিক ইনক্রিমেন্ট প্রথা বহাল রেখে সর্বনিম্ম ১৬ হাজার টাকা স্কেল নির্ধারণসহ কর্মচারীদের সিলেকশন গ্রেড প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে সুপারিশকৃত বৈষম্যমূলক বেতন স্কেল পুনঃবিবেচনাসহ টাইম স্কেল প্রথা বহাল এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য সিলেকশন গ্রেড বাস্তবায়নের দাবিতে এক সংবাদ সম্মেলনে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান এ দাবি জানান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, কর্মচারীদের পদোন্নতির সুযোগ সীমিত থাকার কারণে সরকার টাইম স্কেল ও সিলেকশসহ গ্রেড প্রথা প্রবর্তন করে। সরকারি কর্মচারীরা দীর্ঘদিন থেকে টাইম স্কেলের সুবিধা ভোগ করে এলেও চতুর্থ শ্রেণীর সব কর্মচারীরা সিলেকশন গ্রেডের সুবিধা পাচ্ছে না। কিন্তু দুঃখের বিষয় প্রস্তাবিত পে-স্কেলের রিপোর্টে টাইম স্কেল, সিলেকশন গ্রেড ও বাৎসরিক ইনক্রিমেন্ট প্রথা বাদ দেয়ার সুপারিশ করা হয়েছে।
চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য প্রস্তাবিত স্কেলে এক গ্রেডে থেকে অন্য গ্রেডের আর্থিক ব্যবধান মাত্র ২৫০ টাকা করা হয়েছে। যা ইনক্রিমেন্টের চেয়েও কম। আর্থিক কার্পণ্যতা করে জাতীয় বেতন স্কেলের সুপারিশ করায় কর্মচারীদের মাঝে হতাশা, তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মতিউর রহমান, অতিরিক্ত মহাসচিব আবুল হাশেম, যুগ্ম-মহাসচিব আবু বকর সিদ্দিক, নুর আলম, বশিউর রহমান প্রমুখ।