ঢাকাThursday , 18 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কেসিসির ৪২২ কোটি টাকার বাজেট ঘোষণা

Link Copied!

KCCখুলনা প্রতিনিধি : ২০১৫-১৬ অর্থ বছরের জন্য সরকারি অনুদান ও বিদেশি সাহায্য নির্ভর ৪২২ কোটি ৬০ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে খুলনা সিটি করপোরেশন (কিসিসি)।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় খুলনা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুজ্জামান মনি নগর ভবনে এ বাজেট ঘোষণা করেন।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১২৭ কোটি ৯৫৫ লাখ টাকা। এছাড়া সরকারি অনুদান ও বিদেশি সাহায্য নির্ভর উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ২১৯ কোটি ৩৫ লাখ টাকা।
অনুষ্ঠানে মেয়র জানান, ২০১৪-১৫ অর্থ বছরে প্রস্তাবিত বাজেট ছিল ৪৮৫ কোটি টাকা। বাজেট সংশোধিত আকারে দাঁড়িয়েছে ২৭৪ কোটি টাকায়। ঘোষিত বাজেটের অর্জিত হয়েছে ৫৬ দশমিক ৫৩ শতাংশ।
তবে প্রস্তাবিত বাজেটে নতুন কোনো করারোপের প্রস্তাব রাখা হয়নি। বকেয়া পৌরকর আদায়, নবনির্মিত সব স্থাপনার ওপর হালনাগাদ কর ধার্য্য এবং নিজস্ব আয়ের উৎস সম্প্রসারণের মাধ্যমে উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখা হবে। এটি একটি উন্নয়নমুখী বাজেট। এই বাজেটে নাগরিক সেবা সম্প্রসারণ ও সেবার মান উন্নীত করার পরিকল্পনা রয়েছে বলেও জানান মনিরুজ্জামান মনি।
বাজেট ঘোষণার পর মেয়র উপস্থিত সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেসিসির অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভাপতি ও কাউন্সিলর শেখ মো. গাউসুল আজম। অনুষ্ঠানে কাউন্সিলর ও কেসিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।