ঢাকাThursday , 18 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রমজানের আগেই বাজারে আগুন

Link Copied!

marketচাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : রমজান মাস শুরুর আগেই চাঁপাইনবাবগঞ্জে মাংস, পেঁয়াজ, রসুন, আদা, বিভিন্ন মসলাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। এতে অনেক দোকানেই ক্রেতা-বিক্রেতার মধ্যে দাম বৃদ্ধি নিয়ে বাকবিতণ্ডা লক্ষ্য করা গেছে। ফলে বাড়তি দামেই পণ্য সামগ্রি কিনতে বাধ্য হচ্ছেন ক্রেতারা।
বৃহস্পতিবার সদরের কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, দেশি পেঁয়াজ প্রতিকেজি ৪৫/৪৬ টাকা, আমদানিকৃত ভারতীয় পেঁয়াজ ৩২ টাকা, রসুন প্রতিকেজি ১২০ টাকা, আদা ১৬০ টাকা, ছোলা বুট ৭০ টাকা, বেগুন ৩৬/৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এছাড়া, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৬০/১৭০ টাকা, দেশি মুরগী ৩২৫-৩৩০ টাকা কেজি, পাকিস্তানি মুরগি ২৩০-২৪০ টাকা কেজি, গরুর মাংস কেজিপ্রতি ৩০০-৩২৫ টাকা ও খাসীর মাংস ৪৫০-৫২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ক্রেতাদের দাবি, গেলো বছরের রমজানের আগে এসব পণ্যের যা দাম ছিল এবার তার অনেক বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে তাদের।
ক্রেতা মামুন অর রশিদ জানান, পেঁয়াজ, রসুন ও আদার দাম হঠাৎ করে বৃদ্ধি পাওয়ায় খরচের পরিমান বেড়ে গেছে। স্থানীয়ভাবে মনিটরিং না থাকায় ব্যবসায়ীরা দাম বদ্ধি অব্যাহত রেখেছে। গত সপ্তাহে আদার দাম ছিল কেজি প্রতি ৮০-৯০ টাকা। বর্তমানে বিক্রি হচ্ছে ১৬০ টাকা দরে।’
এদিকে, রমজান মাসের পবিত্রতা রক্ষায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনশীল পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ।