ঢাকাThursday , 18 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সবচেয়ে ব্যয়বহুল শহর লুয়ান্ডা

Link Copied!

luandaআর্ন্তজাতিক ডেস্ক : প্রবাসীদের জন্য অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডা বিশ্বের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল শহর । যুক্তরাষ্ট্রভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান মার্সার তাদের বার্ষিক জরিপ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
অতিরিক্ত বাড়ি ভাড়া, আমদানি করা পণ্য এবং নিরাপত্তার জন্য তেলসমৃদ্ধ শহরটি গত তিন বছর ধরে ব্যয়বহুল শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে।
মার্সার এই জরিপ গত দুই দশকের বেশি সময় ধরে করে আসছে। এক সময় এই জরিপের তথ্য বিভিন্ন দেশের সরকার ও বহুজাতিক কোম্পানিগুলো ব্যবহার করতো। কারণ যারা দেশের বাইরে কাজ করে তাদের বেতন নির্ধারণ করার ক্ষেত্রে এই জরিপের ফলাফল তারা কাজে লাগাতো।
তালিকায় গত বছরের অবস্থানে থাকা শহরগুলিতের অবস্থানের কিছুটা হেরফের হয়েছে মুদ্রাবাজারের দরপতনের কারণে। চলতি বছর প্রথম দশটি ব্যয়বহুল শহরের তালিকায় পাঁচটিই এশিয়ার। সে হিসেবে হংকং এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে এবং সিঙ্গাপুর রয়েছে চতুর্থ অবস্থানে। ষষ্ঠ ও সপ্তম অবস্থানে রয়েছে চীনের সাংহাই ও বেইজিং। অষ্টম অবস্থানের রয়েছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল। ইউরোপের দেশগুলির মধ্যে তিনটি অবস্থান ধরে রেখেছে সুইজার‌ল্যান্ড। সে হিসেবে জুরিখ তিন নম্বরে, জেনেভা পাঁচে এবং বার্ন নবম অবস্থানে রয়েছে।