ঢাকাThursday , 18 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘ভারতে আবারও জরুরী অবস্থা আসতে পারে’

Link Copied!

adbaniআর্ন্তজাতিক ডেস্ক : বর্ষীয়ান বিজেপি নেতা এলকে আদভান আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ভারতে আবারও জরুরী অবস্থা জারি হতে পারে। বার্তা সংস্থা ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ শঙ্কা প্রকাশ করেন।
সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে ১৯৭৫ সালে জরুরি অবস্থার সময় জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে আন্দোলনে নেমে জেলে গিয়েছিলেন । আগামী ২৫ জুন জরুরি অবস্থা জারির চল্লিশ বছর পূর্তি। সাক্ষাৎরে তা নিয়েই প্রশ্ন করা হয়েছিল আদভানিকে।
তিনি বলেন, ‘ আমি বলি না যে রাজনৈতিক নেতারা পরিপক্ক হয়নি। তবে জরুরী অবস্থা যে আবারও জারি হতে পারে সে ব্যাপারে আমি আত্মবিশ্বাসী নই।’
সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের রাজনীতিতে এমন কোন চিহৃ, নেতৃত্বে অসাধারণ দৃষ্টিভঙ্গি দেখতে পারছি না যা আমাকে নিশ্চিত করবে। গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতা এবং এর সঙ্গে সম্পর্কযুক্ত অন্যান্য বিষয়গুলিতে ঘাটতি রয়েছে।’
তিনি বলেন, গণতন্ত্র-বিরোধী শক্তিগুলি ক্রমশ শক্তিসঞ্চয় করেছে। ফের জরুরি অবস্থার মতো পরিস্থিতির তৈরি হতে পারে।