ঢাকাWednesday , 17 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লন্ডন থেকে সরাসরি সিলেট আসবেন প্রধানমন্ত্রী

Link Copied!

Sheikh-Hasinaসিলেট প্রতিনিধি : যুক্তরাজ্য সফর শেষে সরাসরি সিলেট আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের ব্যবস্থাপক মো. হাফিজ আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।
হাফিজ আহমদ বলেন, ‘আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের লন্ডন-সিলেট সরাসরি ফ্লাইটে সিলেটে এসে পৌঁছবেন প্রধানমন্ত্রী। বিমানটি এক ঘণ্টার বিরতি শেষে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।’
সিলেটে প্রধানমন্ত্রীর যাত্রা বিরতিকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলেও জানান তিনি।
মঙ্গলবার এসএসএফ বাহিনীর সদস্যরা বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যক্ষ করেছেন বলেও জানিয়েছেন হাফিজ।
এদিকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত প্রধানমন্ত্রী সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সাক্ষাতের সময় দিয়েছেন বলে জানা গেছে।
এর আগে ২০১৪ সালের ২ অক্টোবর যুক্তরাজ্য থেকে ফেরার পথে সিলেট বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাত্রা বিরতি করেছিলেন। ওই সময়ও সিলেট আওয়ামী লীগ নেতারা তার সঙ্গে সাক্ষাৎ করেন।