ঢাকাWednesday , 17 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরকারি চাকরিতে ‘ছিটমহল কোটা’ চালুর আবেদন

Link Copied!

mizanলালমনিরহাট প্রতিনিধি : সরকাররি চাকরির ক্ষেতে ছিটমহলবাসীর জন্য কোটা পদ্ধতি চালুর ব্যাপারে সরকারের কাছে আবেদন জানানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।
তিনি বলেন, ‘৬৮ বছর ধরে বন্দী জীবনযাপনের ফলে নাগরিকত্বহীন সুবিধাবঞ্চিত ছিটমহলবাসীর চাকরি লাভের ক্ষেত্রে কোটা পদ্ধতি চালু ও বয়স শিথিলের ব্যাপারে বাংলাদেশ সরকারের কাছে আমরা আবেদন জানাব।’
বুধবার দুপুরে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার অভ্যন্তরে অবস্থিত ভারতীয় ১১৯ নং বাঁশকাটা ছিটমহল পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
ছিটবাসীর আগের দিন শেষ, নতুন দিনের অভ্যূদয় হয়েছে উল্লেখ করে ড. মিজান বলেন, ‘আমরা মিথ্যার চির অবসান ঘটাতে চাই। সত্য পরিচয়ে মাথা তুলে দাঁড়াতে চাই বিশ্ব দরবারে। ছিটবাসীর কোনো শিশু-কিশোরকে আর মিথ্যা পরিচয় নিয়ে স্কুল-কলেজে পড়তে হবে না। তারা বাংলাদেশি পরিচয়ে স্কুল-কলেজে পড়বে, লেখাপড়া শিখবে।’
এ সময় ছিটমহলবাসীর জন্য অনতিবিলম্বে জাতীয় পরিচয় পত্র ও ভোটার আইডির কাজ সম্পন্ন করা হবে বলেও জানান ড. মিজান। একইসঙ্গে বাঁশকাটা ছিটমহলের অধিবাসী সামছুন্নাহারের স্নাতক ডিগ্রি লাভের প্রশংসা করে তাকে চাকরি দেয়ার ক্ষেত্রে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
এর আগে বুধবার দুপুরে বাঁশকাটা ছিটমহলে পৌঁছলে ছিটমহলের নারী ও পুরুষ মানবাধিকার কমিশনারকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানায়।
পরে এক মতবিনিময় সভায় ছিটবাসী মানবাধিকার কমিশনারের কাছে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে সমাধানের দাবি জানান। ছিটবাসীর বক্তব্য শুনে তা যেন দ্রুত সমাধা করা যায় সে বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি।
ড. মিজান বলেন, ‘আমি নিজ উদ্যোগে বিভিন্ন মন্ত্রাণালয়ের সঙ্গে কথা বলে ছিটবাসীর আর্ত-সামাজিক ও অবকাঠামোর উন্নয়নে সহায়তা করবো। ৬৮ বছর ধরে সুবিধাবঞ্চিত এসব মানুষ অবশ্যই বাংলাদেশের সকল নাগরিকের মতোই সকল সুবিধা ভোগ করবে। এর কোন বেত্যয় ঘটলে মানবাধিকার কমিশন ছিটবাসীদের পক্ষে অবস্থান নেবে।’
এ সময় তার সফরসঙ্গী ছিলেন- মানবাধিকার কমিশনের উপপরিচালক ইমাম উদ্দিন কবির, প্রফেসর লায়াল ছুংগা।
এছাড়া আরও উপস্থিত ছিলেন- পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন বাবুল, পাটগ্রাম নির্বাহী অফিসার নূর কুতুবুল আলম, ছিটমহল সমন্বয় কমিটি বাংলাদেশ ইউনিটের সভাপতি মইনুল হক, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির লালমনিরহাট জেলার সভাপতি শাহ আব্দুল হামিদ আফতাবী বকুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমূখ।