ঢাকাWednesday , 17 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদে ফাঁকা বাসা নজরে রাখবে গোয়েন্দা পুলিশ

Link Copied!

Monirul-islamনিজস্ব প্রতিবেদক : আসন্ন রমজান উপলক্ষে নগরবাসীর নিরাপত্তায় রাজধানী জুড়ে গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান এরই মধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম।
বুধবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি।
মনিরুল ইসলাম বলেন, ‘গোয়েন্দা পুলিশ অভিযান শুরু করেছে। অভিযানে এরই মধ্যে জাল টাকা তৈরির দুটি চক্রকে গ্রেপ্তার করা হয়েছে।’
রমজানে বিভিন্ন অপরাধী গ্রুপ সক্রিয় হয়ে উঠে জানিয়ে মনিরুল বলেন, ‘রমজানে অজ্ঞান পার্টি, ছিনতাই ও জাল টাকা চক্রের আনাগোনা বেড়ে যায়। তাই জনসাধারণের নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে গোয়েন্দা পুলিশ।’
গোয়েন্দা পুলিশ নগরবাসীর নিরাপত্তায় কাজ করবে জানিয়ে তিনি বলেন, ‘রমজানে গোয়েন্দা পুলিশের টিম কয়েকটি স্তরে নিরাপত্তা দেবে। রাজধানীতে ডিবি পুলিশের মোবাইল টিমও মাঠে থাকবে।’
শপিংমল ও আর্থিক প্রতিষ্ঠান ও ঈদে ফাঁকা বাসার নিরপাত্তায় বিশেষ পরিকল্পনা করা হয়েছে জানিয়ে পুলিশের এ মুখপাত্র বলেন, ‘বিভিন্ন শপিংমল ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা দেয়া হবে। ঈদে নাড়ির টানে সবাই বাড়ি যাবে, রাজধানীতে তাদের ফাকা বাসাগুলোও নজরদারিতে রাখা হবে।’
রমজান ও ঈদে আর্থিক কোনো লেনদেনের ক্ষেত্রে পুলিশের সহায়তা নিতেও নগরবাসীকে আহ্বান জানিয়েছেন মনিরুল ইসলাম।
দক প্রতিরোধে পুলিশ কাজ করছে জানিয়ে তিনি বলেন, ‘ঈদের সময়টায় মাদকের ব্যবহার বেড়ে যায়। তাই মাদকের বিরুদ্ধেও অভিযান চালাচ্ছে গোয়েন্দা পুলিশ।’