ঢাকাTuesday , 16 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইন্দোনেশিয়ায় অগ্নুৎপাত: পালাচ্ছে হাজার হাজার মানুষ

Link Copied!

FIERআন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের সিনাবুং আগ্নেয়গিরিতে ফের উদগিরণ শুরু হওয়ায়  ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে হাজার হাজার মানুষ। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা বিবিসি। এর আগে ২০১০ সালে আরো একবার সক্রিয় হয়ে উঠেছিল সিনাবুং পাহাড়ের ওই আগ্নেয়গিরিটি। তবে চলতি মাসের গোড়ার দিকে পুনরায় উদগিরণ শুরুর পর এটি ভয়াবহ আকার ধারণ করেছে।
২০১০ সালের আগে ৪শ বছরের বেশি সময় ধরে সিনাবুং আগ্নেয়গিরিটি সুপ্ত অবস্থায় ছিল। ওই পাহাড়ের ঢালে প্রায় ৩ হাজার মানুষের বসবাস। এরই মধ্যে আগ্নেয়গিরিটি জেগে ওঠায় প্রায় ১২শ মানুষ সোমবার নিজেদের আবাসস্থল ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। আগ্নেয়গিরিটি পরবর্তী দিনগুলোতে আরো বেশি ভয়ানক আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। ইন্দোনেশিয়ার গেড সুয়ানটিকা নামের এক সরকারি আগ্নেয়গিরি বিশারদ জানিয়েছেন, আগ্নেয়গিরির সময় সিনাবুং পাহাড় থেকে লাভা, গ্যাস এবং ছাই নির্গত হতে দেখা গেছে।