ঢাকাTuesday , 16 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৪৩০০ উদ্বাস্তুকে নাগরিকত্ব দিয়েছে ভারত

Link Copied!

indiaআর্ন্তজাতিক ডেস্ক : দেশে অবস্থানরত প্রায় চার হাজার ৩শ হিন্দু ও শিখকে গত এক বছরে নাগরিকত্ব দিয়েছে ভারত। দুই লাখ উদ্বাস্তুকে নাগরিকত্ব দেওয়ার এটি ছিল প্রথম পর্যায়। এসব উদ্বাস্তু প্রতিবেশী পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা।
ক্ষমতাসীন বিজেপির ‘নির্যাতিত হিন্দুদের জন্য ভারত হবে অভয়ারণ্য’ নীতির ওপর ভিত্তি করে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের উদ্যোগে এসব উদ্বাস্তুদের নাগরিকত্ব দেয়া হয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার নির্বাচনী প্রচারের সময় বলেছিলেন,’পাকিস্তান ও বাংলাদেশী হিন্দু উদ্বাস্তুরা ভারতীয় নাগরিকদের মতোই সুযোগ সুবিধা ভোগ করবেন।’
বর্তমানে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা প্রায় দুই লাখ হিন্দু উদ্বাস্তু ভারতে বসবাস করছে।
গত বছরের মে মাসে ক্ষমতা গ্রহণের পর এখন পর্যন্ত মোদি সরকার প্রায় ১৯ হাজার উদ্বাস্তুকে মধ্য প্রদেশে, প্রায় ১১ হাজারকে রাজস্থান এবং চার হাজারকে গুজরাটে দীর্ঘ মেয়াদে থাকার ভিসা দিয়েছে।