নিজস্ব প্রতিবেদক : ১৪৩৬ হিজরি সনের পবিত্র রমজান মাসের তারিখ নির্ধারণের লক্ষে আগামীকাল বুধবার বাদ মাগরিব জাতীয় চাঁদ দেখা কমিটির একটি সভা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।
তিনি জানান, জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ প্রিন্সিপাল মতিউর রহমান।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা অন্য কোনো উপায়ে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে।
টেলিফোন নম্বর হচ্ছে- ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ এবং ফ্যাক্স নম্বর হচ্ছে ৯৫৬৩৩৯৭।

