ঢাকাMonday , 15 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর নতুন প্রেস সচিব ইহসানুল করিম

Link Copied!

ইহসানুল করিম

ইহসানুল করিম

নিজস্ব প্রতিবেদক : বাসসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান সম্পাদক ইহসানুল করিমকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে নিয়োগ দেয়া হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
আদেশে বলা হয়, ইহসানুল করিমকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো। এ চুক্তিভিত্তিক নিয়োগের শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্র দ্বারা সম্পাদিত হবে। ইহসানুল করিম এর আগে রাষ্ট্রপতি আবদুল হামিদের প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। গত ২৫ মে রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে ইহসানুলের চুক্তির মেয়াদ শেষ হয়। এর আগে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ছিলেন এ কে এম শামীম চৌধুরী। চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম শামীম চৌধুরীকে গত বছরের ৩ জুন প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। তবে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয় প্রধানমন্ত্রীর অসন্তুষ্টির কারণে তাকে ওই পদ থেকে সরিয়ে দেয়া হচ্ছে। অবশেষে গুঞ্জন সত্যিই হল।