ঢাকাMonday , 15 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়ীয়া ওয়ালটনের শো-রুম উদ্বোধন

Link Copied!

waltonঅর্থনৈতিক প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার বিরাসার মোড়ে উদ্বোধন হলো দেশীয় জনপ্রিয় ব্র্যান্ড ওয়ালটন এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর শো-রুম ‘মেসার্স মাইশা এন্টারপ্রাইজ’। এর উদ্বোধন করেন ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
এ শো-রুমে পাওয়া যাচ্ছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি ওয়ালটন ব্র্যান্ডের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল এবং হোম অ্যাপ্লায়েন্স পণ্যসামগ্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বিপণন বিভাগের নির্বাহী পরিচালক এমদাদুল হক সরকার, পিআর অ্যান্ড মিডিয়া বিভাগের নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবীর, বিপণন বিভাগের সিনিয়র এসিস্টেন্ট ডিরেক্টর মনিরুল হক মনা, ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক মাহবুবুল বারী, ব্রাহ্মণবাড়িয়া জেলা আইন সমিতি সভাপতি অ্যাডভোকেট এমএ মান্নান, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক রফিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া ১নং ওয়ার্ড পৌর কাউন্সিলর সাদিকুর রহমান শরিফ এবং ডিস্ট্রিবিউটর মো. রফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে দেশপ্রেমিক নাগরিকদের দেশীয় পণ্যসামগ্রী ব্যবহারের মাধ্যমে দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য আহ্বান জানান ইলিয়াস কাঞ্চন।