ঢাকাMonday , 15 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফেসবুক-টুইটারে যুক্ত হচ্ছে বাংলাদেশ ব্যাংক

Link Copied!

Bangladesh-bankঅর্থনৈতিক প্রতিবেদক : জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান আনুষ্ঠানিকভাবে ‘সোশ্যাল মিডিয়া কমিউনিকেশন গেটওয়ে অব বাংলাদেশ ব্যাংক’ শীর্ষক এ কার্যক্রমের উদ্বোধন করবেন।
এদিন প্রথম গভর্নর টুইটারে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে প্রথম টুইট করবেন। পরে ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী ফেসবুক এবং আবুল কাশেম ইউটিউবে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে প্রথম পোস্ট প্রদান করবেন।
বাংলাদেশ ব্যাংক সুত্রে জানা যায়, কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রম সম্পর্কে সাধারণ এবং ইচ্ছুকদের আরও সহজে অবহিত করতে এ পদক্ষেপ নেয়া হচ্ছে। এ কাজে বাংলাদেশ ব্যাংককে সহযোগিতা করছে ইন্সপাইরাল কনসাল্টিং লিমিটেড।