আর্ন্তজাতিক ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) কেলেঙ্কারিতে অভিযুক্ত ললিত মোদিকে ব্রিটেনের বাইরে যেতে ভিসা জোগাড়ে পররাষ্ট্রমন্ত্র সুষমা স্বরাজের বিরুদ্ধে সাহায্য করার অভিযোগ ওঠার পর তার পদত্যাগ দাবি করেছে কংগ্রেস। সোমবার যুব কংগ্রেসের কর্মীরা সুষমার বাড়ির বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। তাদের অভিযোগ আইপিএল কমিশনার ললিতকে সাহায্যের বিনিময়ে দুর্নীতির আশ্রয় নিয়েছেন সুষমা।
আইপিএলে আর্থিক কেলেঙ্কারির হোতা যুক্তরাজ্যে অবস্থানরত ললিত মোদি ভারতে ফেরারি আসামি । সে যেন যুক্তরাজ্য ত্যাগ করে অন্য কোথাও যেতে না পারে, সে ব্যাপারে ভারত সরকার অনুরোধ জানিয়ে রেখেছে যুক্তরাজ্য সরকারকে। গত বছর তাকে পর্তুগালের ভিসা পেতে গোপনে সাহায্যে করেছিলেন সুষমা স্বরাজ। রোববার এ সংক্রান্ত একটি খবর ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়। এমন একজন পলাতক আসামিকে অন্য দেশের ভিসা পাইয়ে দিতে সাহায্য করায় কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ললিত মোদির কাছ থেকে সুষমা ও তার পরিবার অবৈধ সুবিধা নিয়ে থাকেন। সে কারণে তাকে সাহায্য করা হয়েছে।
সোমবার সুষমার বাড়ির বাইরে অবস্থানরত যুব কংগ্রেসের কর্মীরা দাবি করেন, তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে অথবা মন্ত্রীসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাকে বরখাস্ত করতে হবে। বিক্ষোভকারীরা সুষমার কুশপুতুলও দাহ করে। যেহেতু এটা বিনিময়, সেহেতু সুষমা স্বরাজ এমন একজনকে সাহায্য করেছেন যার বিরুদ্ধে ৭শ কোটি রুপি মানি লন্ডারিং, কর ফাঁকিসহ বেশ কিছু অভিযোগ রয়েছে।
তিনি বলেন, ‘ তার বিরুদ্ধে নোটিস জারি করা ছিল। কিন্তু তাকে বিশেষ সুবিধা দেয়া হয়েছে। ২৪ ঘন্টার মধ্যে মোদিকে বিদেশ যাওয়ার ব্যাপারে ক্লিয়ারেন্স দেয়া হয়েছে।’
মানবিক দৃষ্টিতে ললিতকে মোদিকে সাহায্য করা হয়েছে বলে সুষমা যে দাবি করেছেন তাকে বোগাস বলে মন্তব্য করেন কংগ্রেস মুখপাত্র। এমনকি সুষমার সাফাই গাইতে গিয়ে এনডিএ সরকার ও বিজেপি প্রধান অমিত শাহ যে যুক্তি দেখিয়েছেন সেটিকে খোঁড়া যুক্তি বলেও দাবি করেন তিনি।

