ঢাকাMonday , 15 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৪ দেশের সড়কে যান চলাচলে চুক্তি সই

Link Copied!

agreementনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে পণ্য ও যাত্রীবাহী যানবাহন চলাচলের জন্য ‘বিবিআইএন মোটর ভেহিক্যাল এগ্রিমেন্ট’ (এমভিএ) সই হয়েছে।
সোমবার ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত চার দেশের মন্ত্রী পর্যায়ের সম্মেলন শেষে এ চুক্তি সই হয়। আগামী এক বছরের মধ্যে চুক্তিটি কার্যকর হবে বলে জানা গেছে। অর্থাৎ ২০১৬ সালের মধ্যে এ চারদেশের যাত্রীবাহী, পণ্যবাহী ও ব্যক্তিগত যানবাহন অপর দেশগুলোর সড়কে চলাচল করতে পারবে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সূত্রে জানা গেছে, পরবর্তীতে চার দেশের মন্ত্রীরা বসে ঠিক করবেন, কত তারিখ থেকে এ চুক্তি কার্যকর হবে।
এর আগে গত রোববার (১৪ জুন) একই স্থানে চার দেশের সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সচিবরা চুক্তির বিষয়ে মতৈক্যে পৌঁছান। চুক্তির ফলে বাধা ছাড়াই এক দেশ থেকে আরেক দেশে পণ্যবাহী গাড়ি, যাত্রীবাহী বাস বা ব্যক্তিগত মোটরযান চলাচল করতে পারবে।
এ সম্মেলনে যোগ দিতে গত শুক্রবার সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল ভুটানে গেছেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক, যুগ্ম-সচিব আব্দুল মালেক, চন্দ্রন কুমার দে ও সেতু বিভাগের তথ্য কর্মকর্তা ওয়ালিদ ফয়েজ।