ঢাকাSunday , 14 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাজেট পেশের পর পড়ে গেল পুঁজিবাজার

Link Copied!

Dseঅর্থনৈতিক প্রতিবেদক : রাজস্বের উপর ভরসা করে এক সপ্তাহ আগে ২০১৫-১৬ অর্থবছরের জন্য ২ লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকার বাজেট জাতীয় সংসদে উত্থাপিত হওয়ার পরেরদিনগুলোতে পুঁজিবাজারে নিম্নমুখি ধারা দেখা যাচ্ছে। যদিও প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারের মঙ্গলে বেশ কিছু প্রস্তাব রেখেছেন অর্থমন্ত্রী।
৪ জুন জাতীয় সংসদে বাজেট উত্থাপিত হওয়ার পরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের চিত্রে দেখা যাচ্ছে- এই বাজারে লেনদেন কমেছে ১১ দশমিক ২৯ শতাংশ। বিনিয়োগকারীদের প্রত্যাশা ছিল- যেহেতু প্রস্তাবিত বাজেটে বেশ কিছু সুযোগ-সুবিধা রাখা হয়েছে সেহেতু পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে। তবে বাস্তবতা তাদের প্রত্যাশার বিপরীতে হাঁটছে বলেই ইঙ্গিত দিচ্ছে বাজার।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, পুঁজিবাজার সম্প্রসারণে তালিকাভুক্ত বিভিন্ন খাতের কোস্পানির করপোরেট করহার কমানো হয়েছে। সেই সঙ্গে বাড়ানো হয়েছে বিনিয়োগকারীদের লভ্যাংশ আয়ের করমুক্তসীমাও। আশা করা হচ্ছে এর ফলে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে।
সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে দেখা গেছে, ডিএসইতে চলতি সপ্তাহে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৬৭৪ কোটি ৬৩ লাখ ৪৫ হাজার ২৪৯ টাকা; আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ৩ হাজার ১৫ কোটি ২ লাখ ২৫ হাজার ৩৭৮ টাকা। এর মধ্যে চলতি সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির শেয়ারে লেনদেন হয়েছে ৮৮ দশমিক ০৯ শতাংশ। ‘এ’ ক্যাটাগরির শেয়ারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৩৫৬ কোটি ১৮ লাখ ৭৩ হাজার ২৪৯ টাকা; আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ২ হাজার ৬৪৮ কোটি ৬৬ লাখ ৯ হাজার ৩৭৮ টাকা।
‘বি’ ক্যাটাগরির শেয়ারের লেনদেন হয়েছে ১ দশমিক ৬৬ শতাংশ । চলতি সপ্তাহে এসব শেয়ারের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৪ কোটি ৩৮ লাখ ১১ হাজার টাকা; আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ৭২ কোটি ২৭ লাখ ৬৮ হাজার টাকা।
‘এন’ ক্যাটাগরির শেয়ার লেনদেন হয়েছে ৬ দশমিক ৯৭ শতাংশ। চলতি সপ্তাহের এসব শেয়ারের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৮৬ কোটি ৩৫ লাখ ৮৯ হাজার টাকা; আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ২২৯ কোটি ১১ লাখ ৬৭ হাজার টাকা।
‘জেড’ ক্যাটাগরির শেয়ার লেনদেন হয়েছে ৩ দশমিক ২৮ শতাংশ। এসব শেয়ার চলতি সপ্তাহে লেনদেন হয়েছে ৮৭ কোটি ৭০ লাখ ৭২ হাজার টাকার। আগের সপ্তাহে লেনদেনের পরিমাণ ছিল ৬৪ কোটি ৯৬ লাখ ৮১ হাজার টাকা।
ডিএসইতে চলতি সপ্তাহে ৩২৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১১৩টি, কমেছে ১৯৬টি এবং অপরিবর্তিত রয়েছে ১২টি কোম্পানির শেয়ার দর। আগের সপ্তাহে লেনদেন হওয়া ৩২৪টি কোম্পানির শেয়ারের মধ্যে বেড়েছে ১০৬টি, কমেছে ১৮৯টি এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ার দর।