ঢাকাSunday , 14 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফোরকান মল্লিকের রায় যেকোনো দিন

Link Copied!

forkanনিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পটুয়াখালীর মির্জাগঞ্জের ফোরকান মল্লিকের মামলার রায় যেকোনো দিন ঘোষণা করা হবে। মামলার বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায়টি ঘোষণার জন্য অপেক্ষমাণ রেখে এ আদেশ দেন।
রোববার উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন।
এসময় রাষ্ট্রপক্ষে উপস্থিত থেকে আসামির বিরুদ্ধে আইনি যুক্তি উপস্থাপন করেন প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল। অপরদিকে আসামিপক্ষে যুক্তি তুলে ধরেন আইনজীবী আব্দুছ ছালাম খান।
এর আগে গত ২৮ মে থেকে ১ জুন পর্যন্ত তিনদিনে ফোরকানের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করেন মামলার প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল।
এছাড়াও গত ২ জুন আসামির পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করে তা তিন কার্যদিবসে শেষ করেন আসামিপক্ষের আইনজীবী আব্দুছ ছালাম খান।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর ফোরকান মল্লিকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন প্রসিকিউশন। এরপর ২ ডিসেম্বর তার বিরুদ্ধে দেয়া অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।
গত ৩ জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে মো. ফোরকান মল্লিককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগের দায়ে ২০০৯ সালের ২১ জুলাই ফোরকানের বিরুদ্ধে মির্জাগঞ্জ থানায় আবদুল হামিদ নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত ২৫ জুন ফোরকান মল্লিককে বরিশালের রুপাতলী বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করে পটুয়াখালী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
ফোরকানের বিরুদ্ধে গত ২৬ জুন থেকে তদন্ত শুরু হয়। তার বিরুদ্ধে তদন্ত করেন তদন্ত কর্মকর্তা সত্যঞ্জন রায়।