ঢাকাThursday , 4 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৫৯ পুলিশ সুপারের পদোন্নতি ও বদলি

Link Copied!

Policeনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার পদমর্যাদার ৫৯ কর্মকর্তাকে পদোন্নতি ও বদলির প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফারজানা জেসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেয়া হয়েছে।
প্রজ্ঞাপনে পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপারকে ওই একই বিভাগের পুলিশ সুপার, নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সানা শামীনুর রহমানকে ইন্ডস্ট্রিয়াল পুলিশে পুলিশ সুপার, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে এসপিবিএনের পুলিশ সুপার হিসেবে বদলীসহ ৫৯ জন কর্মকর্তাকে বদলির নির্দেশনা দেয়া হয়েছে।
এই প্রজ্ঞাপনের অনুলিপি সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগে পাঠানোর নির্দেশনাও দেয়া হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।