নিজস্ব প্রতিবেদক : ৬৫ বছর বা এর অধিক বয়সী মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা দ্বিগুণ করার প্রস্তাব রেখেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতার হার ১০ হাজার টাকা করার প্রস্তাব করেছেন তিনি।
বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রদত্ত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বধ্যভূমি ও গণকবর সংরক্ষণ এবং উন্নয়নের জন্য প্রকল্প হাতে নেয়া হয়েছে বলে জানান।
সেই সঙ্গে তরুণ প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে দেশের বিভিন্ন স্থানে মুক্তিযুদ্ধ জাদুঘর ও পাঠাগার নির্মাণ করা হচ্ছে বলেও সংসদকে অভিহিত করেন তিনি।

