ঢাকাThursday , 4 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যানজট নিরসনে সমন্বয়কারী প্রতিষ্ঠান দরকার

Link Copied!

Muhit-2-নিজস্ব প্রতিবেদক : যানজটমুক্ত ঢাকা শহর গড়ে তোলার লক্ষ্যে রাজধানীর যানবাহন ব্যবস্থাপনার জন্য স্বতন্ত্র সমন্বয়কারী প্রতিষ্ঠান দরকার বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের বাজেট বক্তৃতায় মন্ত্রী তার এ মত ব্যক্ত করেন। এসময় তিনি ঢাকা শহরকে যানজটমুক্ত করতে বেশ কয়েকটি উদ্যোগের কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, ‘যানজটমুক্ত ঢাকা শহর গড়ে তুলতে মেট্রোরেলের কাজ শুরু হয়েছে। আশা করছি, ২০১৯ সাল নাগাদ এর কাজ শেষ করতে পারবো। যানজট সমস্যা সমাধানে আমাদের চলমান অন্যান্য উদ্যোগের মধ্যে ৩৮ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ঢাকা শহরের জাহাঙ্গীর গেট এলাকায় ফ্লাইওভার ও আন্ডারপাস এবং হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুতুবখালী পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ, গাজীপুর থেকে হযরত শাহজালাল (র.) বিমানবন্দর পর্যন্ত বিমানবন্দর থেকে ঝিলমিল পর্যন্ত বাস রিপিড ট্রানজিট (আরবিটি) নির্মাণের রুট সমীক্ষা এবং প্রাথমিক নকশা চূড়ান্ত করা হয়েছে।’
তিনি বলেন, ‘দ্রুত গতিতে চলছে মগবাজার-মৌচাক ফ্লাইওভারের নির্মাণ কাজ। তবে আমার ব্যক্তিগত মত হলো, রাজধানীর যানবাহন ব্যবস্থাপনার জন্য একটি স্বতন্ত্র সমন্বয়কারী প্রতিষ্ঠানের প্রয়োজন।’
মন্ত্রী বলেন, ‘কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণের জন্য চীনের কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে। এটা নির্মিত হলে চট্টগ্রামের পূর্ব ও পশ্চিম অংশের সংযোগ বাড়ার পাশাপাশি যানজট হ্রাস পাবে।’