ঢাকাThursday , 4 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রপতি

Link Copied!

abdul-hamid-3নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার বিকেল ৪টা ২৮ মিনিট। সংসদের সার্জেন্ট অ্যাট আর্মস এসে সাংবাদিকদের বললেন, ‘মহামান্য রাষ্ট্রপতি আসছেন আপনাদের লাউঞ্জে।’ এতে কেউ অবাক না হলেও নড়েচড়ে বসলেন সবাই। আগে থেকে না জানা থাকলেও রাষ্ট্রপতির এই আসাটা অনেকটা যেন প্রত্যাশিতই ছিল সবার কাছে। ধারণাটা এমন যে- বর্তমান রাষ্ট্রপতি তো আসবেনই সাংবাদিক লাউঞ্জে। কারণ, সাংবাদিকরা তাকে নিজেদের লোক বলেই মনে করেন। তাই তার এই আগমনী বার্তা যেন আগে থেকেই সবাই জানতেন।
রাষ্ট্রপতিও তাই বিন্দুমাত্র সংশয় কিংবা ন্যূনতম কোনো প্রটোকল বা আনুষ্ঠানিকতা ছাড়াই চলে আসেন সাংবাদিকদের কাছে। এরপর একান্ত আলাপচারিতায় মাতলেন কয়েক মিনিট। বোঝা গেল- সাংবাদিক ও সংসদ কোনোটারই মায়া কাটাতে পারেননি আবদুল হামিদ অ্যাডভোকেট। তাই কিছুক্ষণের জন্য হলেও সেই চিরচেনা সাংবাদিক লাউজ্ঞে প্রবেশ করতে ভোলেননি তিনি।
সংসদ ভবনের ছয়তলার সাংবাদিক লাউঞ্জে এসে খোঁজ-খবর নেন সাংবাদিকদের। জানতে চান কেমন চলছে? কোনো সমস্যা রয়েছে কি না? লাউঞ্জের এসিটি কাজ করছে কি না তাও খোঁজ নেন রাষ্ট্রপতি। ৭ মিনিটের মতো সেখানে থেকে সাংবাদিক লাউঞ্জ ত্যাগ করেন তিনি।
এরআগে চলতি দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন ২৯ জানুয়ারি এবং গত বছর ৬ জুন অর্থমন্ত্রীর বাজেট বক্তব্য চলাকালেও রাষ্ট্রপতি সংসদের সাংবাদিক লাউঞ্জে এসে খোঁজ-খবর নেন। এসময় তিনি কিছুক্ষণ অবস্থানও করেন। উপস্থিত সাংবাদিকদের সঙ্গে করমর্দনও করেন তিনি। এবারও তার কোনো ব্যত্যয় ঘটেনি। স্পিকার থাকাকালেও ঠিক এভাবেই তিনি সবার খোঁজ-খবর নিতেন।