ঢাকাThursday , 4 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছিটমহলবাসীর জন্য বরাদ্দ ২০০ কোটি টাকা

Link Copied!

sitনিজস্ব প্রতিবেদক : ছিটমহলবাসীর কল্যাণে ওইসব এলাকায় উন্নয়ন কার্যক্রম বেগবান করার লক্ষ্যে ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় মন্ত্রী এ প্রস্তাব করেন।
মন্ত্রী বলেন, সম্প্রতিক সময়ে অন্যতম কূটনৈতিক সাফল্য হচ্ছে ভারতীয় সংসদে স্থল সীমান্ত অনুমোদন, ঢাকায় বিমসটেকের স্থায়ী সচিবালয় ও সাউথ এশিয়ার রিজিওনাল স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশনের (এসএআরএসও) সদর দপ্তর স্থাপন। বিশেষ করে ১৯৭৪ সালে সম্পাদিত ইন্দিরা-মুজিব চুক্তির ধারাবাহিকতায় ভারতীয় সংসদে স্থলসীমান্ত বিল অনুমোদিত হওয়ার ফলে ছিটমহলবাসীর দীর্ঘদিনের সমস্যার সমাধান হতে যাচ্ছে।
তিনি বলেন, ছিটমহলবাসীরা সম্পৃক্ত হতে যাচ্ছে বাংলাদেশের উন্নয়নের মূল ধারায়। এর ফলে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের পরিধি ছিটমহল পর্যন্ত সম্প্রসারিত হবে। ছিটমহলবাসীর কল্যাণ চিন্তা করে তাদের এলাকায় উন্নয়ন কার্যক্রম বেগবান করার জন্য এই বাজেটে ২০০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দের প্রস্তাব করছি।
উল্লেখ্য, সীমান্ত চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে সংবিধান সংশোধনের পরপরই ভারতের কেন্দ্রীয় সরকার সংশ্লিষ্ট ছিটমহলবাসীদের পুনর্বাসনে পশ্চিমবঙ্গ সরকারকে ৩ হাজার কোটি রুপি বরাদ্দ দিয়েছে। সে হিসেবে বাংলাদেশের ২০০ কোটি টাকা একেবারে নগণ্য।