ঢাকাThursday , 4 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জিডিপি লক্ষ্যমাত্রা কমিয়ে ৭%

Link Copied!

Parlamentঅর্থনৈতিক প্রতিবেদক : গত অর্থবছরের থেকে শূন্য দশমিক ২ শতাংশ কম কমিয়ে ২০১৫-১৬ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭ শতাংশ। গত বছর এ লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৭ দশমিক ২ শতাংশ।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় ২০১৫-১৬ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্য দেন।
অর্থমন্ত্রী বলেন, বিএনপি নেতৃত্বাধীন জোটের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের কারণে ২০১৪-১৫ অর্থবছরে জিডিপির যে লক্ষ্য মাত্রা অর্জন করতে পারিনি।রাজনৈতিক সহিংসতায় না হলে জিডিপির প্রবৃদ্ধি ৭ শতাংশ ছাড়িয়ে যেত। এরপরও বিশ্বের কয়েকটি গুরুত্বপূর্ণ জিডিপি প্রবৃদ্ধি অর্জনকারী দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম।
মুহিত আরও বলেন, ২০১৮ সালে দেশ থেকে অতিদরিদ্র বিতাড়িত করবো। এখন আমাদের মাথাপিছু আয় ১ হাজার ৩১৪ মার্কিন ডলার। এখন আমাদের রিজার্ভ রয়েছে ২৩ দশমিক ৭ শতাংশ।
তিনি বলেন, এ অর্থ বছরে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ দশমিক ২ শতাংশ।
২০১৪-১৫ অর্থবছর রাজনৈতিক অস্থিরতার কারণে জিডিপির কমিয়ে ৭ শতাংশ করা হয়। এরপরও লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। সরকারের তথ্য মতে গত অর্থবছরে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৬ দশমিক ৫১ ভাগ।