ঢাকাWednesday , 3 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুসলিম যুবককে গুলি করে হত্যা করেছে বোস্টন পুলিশ

Link Copied!

gfeyzatpআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের বোস্টন শহরে মঙ্গলবার পুলিশের গুলিতে এক মুসলিম যুবক নিহত হয়েছেন। পুলিশ বলছে, নিহত ওই ব্যক্তি ছুরি নিয়ে এক পুলিশ কর্মকর্তা এবং এক এফবি আই এজেন্টের ওপর হামলা চালিয়েছিলেন। তবে তাদের ওই অভিযোগ নাকচ করে দিয়েছেন নিহতের বড় ভাই।
মঙ্গলবার সকালে বোস্টনের আবাসিক এলাকা রোসলিন্ডেলের এক ওষুধের দোকানের বাইরে ওই গুলির ঘটনা ঘটে বলে বিবিসি জানিয়েছে।
নিহত ওই ব্যক্তির নাম উসামা রহিম। বয়স ২৬। এফবিআই জানিয়েছে, গুলি চালানোর আগে ওই যুবকের ওপর ২৪ ঘণ্টা ধরে নজরদারি চালিয়েছিল সন্ত্রাস বিরোধী কর্তৃপক্ষ। তবে কোনো জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তার জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি। এছাড়া রহিম কোনো সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেছিলেন কীনা সে বিষয়েও কিছু জানায়নি পুলিশ।
তবে যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সূত্রের বরাত দিয়ে স্থানীয় বার্তা সংস্থা সিএনএন জানিয়েছে, কোনো সন্দেহভাজন ইসলামি চরমপন্থি গোষ্ঠীর সঙ্গে রহিমের জড়িত থাকার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বোস্টনের পুলিশ কমিশনার উইলিয়ামস ইভানস বলেছেন,‘আমাদের ধারণা তিনি যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি ছিলেন এবং আমরা কিছুদিন ধরেই তাকে খুঁজছিলাম।’
তবে রহিমের ভাই ইমাম ইব্রাহিম রহিম বোস্টন পুলিশের ওই দাবি নাকচ করে দিয়ে বলছেন, তার ভাই নির্দোষ এবং পুলিশ তাকে বিনা কারণে গুলি করে হত্যা করেছে। ইব্রাহিম সান ফ্রন্সিসকোর এক মসজিদে ইমামতি করেন।
তিনি এ সম্পর্কে তার ফেসবুকে লিখেছেন,‘আজ সকালে(মঙ্গলবার) আমার ছোট ভাই উসামা রহিম কাজে যাওয়ার সময় বাসের জন্য অপেক্ষা করছিল। তখন বোস্টনের তিন পুলিশ কর্মকর্তার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। তারা তাকে পিছন থেকে তিনবার গুলি করে।’
রহিম এসময় মোবাইলে তার বাবার সঙ্গে কথা বলছিল বলেও তিনি জানিয়েছেন। বাবার সঙ্গে তার শেষ কথা ছিল,‘আমি শ্বাস নিতে পারছি না।’