ঢাকাTuesday , 2 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘দেশের মানুষকে ভালবেসে কাজ করুন’

Link Copied!

Hasinaনিজস্ব প্রতিবেদক : দেশের মানুষকে ভালবেসে দেশের উন্নয়নে কাজ করতে সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সকালে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমীর ৯২ ও ৯৩ তম আইন ও প্র্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ নির্দেশনা দেন।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, দেশ ও দেশের মানুষকে ভালবেসে দেশের উন্নয়নে কাজ করুন। জনগণের সেবা করা সবার দায়িত্ব। মনে রাখতে হবে আমাদের এই বেতন ভাতা সবকিছুই জনগণের শ্রমে ঘামে ভেজা টাকা থেকেই আসছে।
জনগণের উন্নয়নে বর্তমান সরকারের আন্তরিকতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমরা ব্যবসা করতে আসিনি। সাধারণ মানুষের জীবন মান যেন উন্নত হয় সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করে যাচ্ছি।
প্রশাসনিক কর্মকর্তারা রুটিন কাজের বাইরে নিজেদের সৃষ্টিশীল ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে কাজ করে যাবেন বলেও এ সময় আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।