ঢাকাTuesday , 2 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোদির নজর থাকবে যোগাযোগ ও বাণিজ্যে

Link Copied!

Narendra-Modi-পাঞ্জেরী ডেস্ক : আর মাত্র চার দিন। তার পরেই সেই মাহেন্দ্রক্ষণ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পা দেবেন বাংলাদেশে। এর আগে তিনি কখনো ঢাকা সফরে আসেননি। জানা গেছে, মোদির সফরের আতিথেয়তার সব প্রস্তুতির দেখভাল করছেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোথাও যেন ত্রুটি না থাকে সে জন্য কড়া নির্দেশনা রয়েছে। মোদির সফরের আগেই সোমবার থেকে কলকাতা-ঢাকা-আগরতলা বাস পরিসেবার মহড়া শুরু হয়ে গেছে। প্রধানমন্ত্রী মোদির সফরে এই পরিসেবার পাশাপাশি ঢাকা-শিলং-গৌহাটি বাস সার্ভিসও আনুষ্ঠানিকভাবে চালু করা হবে। সড়কের পাশাপাশি রেল ও জলপথে আরও যোগাযোগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে নয়া দিল্লির। ১৯৬৫ সালের আগে যে সব রেলপথ ছিল, সেগুলো আবার নতুন করে চালানোর ব্যাপারে উদ্যোগী হচ্ছে দু’দেশ। ভারত-বাংলাদেশের মধ্যে বর্তমান ট্রেন পরিসেবাও আরো বাড়ানো হতে পারে। মোদির এই সফরে তিস্তা নিয়ে কোনো চুক্তি হচ্ছে না। রোববার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ তা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সম্মতি না নিয়ে তিস্তা চুক্তির কোনো পদক্ষেপ নেয়া হবে না। সেই হিসেবে মোদির ঢাকা সফরে দু’দেশের মধ্যে স্থল সীমান্ত চুক্তিই সব থেকে বড় পদক্ষেপ হতে চলেছে। এর পাশাপাশি দু’দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও নিবিড় করতেও নয়াদিল্লি তৎপর হয়েছে।’ তথ্যসূত্র আনন্দবাজার