ঢাকাTuesday , 2 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাজেটে শিশুদের জন্য থাকছে ৫০ কোটি, থাকছে না জেলা বরাদ্দ

Link Copied!

Budget-for-Childঅর্থনৈতিক প্রতিবেদক : আসন্ন ২০১৫-১৬ অর্থবছরের বাজেট হবে শিশুবান্ধব বাজেট। এজন্য প্রথমবারের মতো শিশু বাজেট ঘোষণা করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ২০১৬-১৬ অর্থবছরের বাজেটে আলাদাভাবে শিশুদের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। ছিটমহলবাসীদের জন্যও বাজেটে বিশেষ বরাদ্দ থাকলেও স্থানীয় সরকার ব্যবস্থার দুর্বলতার অভিযোগে থাকছে না জেলা বাজেট।
অর্থবিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র মতে, ৫টি মন্ত্রণালয়ের জন্য এবার শিশু বাজেট ঘোষণা করা হবে। এগুলো হলো- প্রাথমিক ও গণ শিক্ষামন্ত্রণালয়, মহিলা ও শিশু মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
এ মন্ত্রণালয়গুলোর মাধ্যমে শিশুদের জন্য বরাদ্দকৃত অর্থ ব্যয় করা হবে। কোন খাতে কীভাবে অর্থ খরচ করতে হবে সে সম্পর্কে অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় নির্দেশনা দেবেন। এছাড়া একটি তদারকি কমিটি থাকবে, যারা অর্থ ব্যয়ের বিষয়গুলো নজরদারি করবে।
শিশুদের জন্য ৫০ কোটি বরাদ্দের পাশাপাশি ‘মুক্তি’র অপেক্ষায় থাকা ছিটমহলবাসীদের জন্যও থাকছে ৫০ কোটি টাকা। এছাড়া সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্যও বরাদ্দ রাখা হচ্ছে। বিশেষ করে চা শ্রমিক, বিভিন্ন নৃ-তাত্বিক গোষ্ঠি ও চরবাসীদের উন্নয়নে এ অর্থ ব্যয় করা হবে।
তবে উদ্দেশ্য পূরণ না হওয়ায় আসন্ন বাজেটে জেলা বাজেট থাকছে না। চলতি বাজেটে ৭টি জেলার জন্য বিশেষ বাজেট ঘোষণা করা হয়েছিল। সংশ্লিষ্টরা বলছেন, শক্তিশালী স্থানীয় সরকার না থাকায় জেলা বাজেট উদ্যোগটি কার্যকর হয়নি।