ঢাকাMonday , 1 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রিজেন্ট এয়ারে বিশেষ অফারের মেয়াদ বেড়েছে

Link Copied!

Regent-Airwaysঅর্থনৈতিক প্রতিবেদক : রমজান ও ঈদ উপলক্ষে বিভিন্ন রুটে রিজেন্ট এয়ারওয়েজের টিকেটের মূল্যছাড়ের বিশেষ অফারের মেয়াদ আরও নয়দিন বাড়ানো হয়েছে।  চলবে আগামী ৯ জুন পর্যন্ত।
সোমবার বিমান সংস্থাটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে যাত্রীদের চাহিদার কথা বিবেচনা করে এসময় বাড়ানো হয়েছে বলে জানানো হয়েছে।  ৩১ মে রোববার এই অফার শেষ হওয়ার কথা ছিলো।
পহেলা মে থেকে শুরু হওয়া এই অফারে আন্তর্জাতিক ৫টি রুটের টিকেটের উপর বিশেষ ছাড় দেয়া হয়েছে।  ছাড়ের ফলে সকল করসহ ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে ২৭ হাজার ৭৭৭ টাকা, ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রুটে ২০হাজার ৮১১ টাকা, ঢাকা-ব্যাংকক-ঢাকা ১৭ হাজার ৪৪৪ টাকা,  ঢাকা-কলকাতা-ঢাকা ৮ হাজার ১৮৮ টাকা, চট্টগ্রাম-ব্যাংকক-চট্টগ্রাম ১৯ হাজার ৭৭৭ টাকা এবং চট্টগ্রাম-কলকাতা-চট্টগ্রাম ১০ হাজার ৬১১ টাকা করা হয়েছে।
রিজেন্টের সকল বিক্রয় কেন্দ্র, ট্রাভেল এজেন্ট ও অনলাইন থেকে এই টিকেট সংগ্রহ করা যাবে।
বিশেষ ছাড়ের টিকিটের যাত্রীরা ১০ জুন  থেকে ১০ আগস্ট ২০১৫ এর মধ্যে ভ্রমণ করতে হবে রিজেন্ট এয়ারওয়েজ কর্তৃপক্ষ।