ঢাকাMonday , 1 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড

Link Copied!

bondarঅর্থনৈতিক প্রতিবেদক : চট্টগ্রাম বন্দর কন্টেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড গড়েছে। দেশের প্রধান এ সমুদ্রবন্দর গত মে মাসে ১ লাখ ৮৫ হাজার ৬৮৪ একক কন্টেইনার হ্যান্ডলিং করেছে। যা বন্দরের ১২৮ বছরের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মো. জাফর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত এপ্র্রিল মাসে ১ লাখ ৬৫ হাজার ৯৫০ একক ও  মার্চে ১ লাখ ৫৫ হাজার ৯০৮ একক কনটেইনার হ্যান্ডলিং করেছে চট্টগ্রাম বন্দর।
বন্দরের পরিবহন বিভাগ সূত্রে জানা গেছে, শুধু কন্টেইনার  হ্যান্ডলিং নয় সম্প্রতি বন্দর থেকে কন্টেইনার ডেলিভারির সংখ্যাও বেড়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মো. জাফর আলম বলেন, ‘বন্দরের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে নতুন নতুন প্রকল্প বাস্তবায়ন, কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের মাধ্যমে যুগোপযোগী ব্যবস্থাপনা ও অত্যাধুনিক হ্যান্ডলিং যন্ত্রপাতি সংগ্রহের ফলে এ রেকর্ড অর্জন করা সম্ভব হয়েছে। আগামী দিনেও সাফল্যের এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’