ঢাকাMonday , 1 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডিএসইতে লেনদেন ১০০০ কোটি টাকা ছাড়িয়েছে

Link Copied!

dseঅর্থনৈতিক প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ১০০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। যা গত সাড়ে সাত মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন। এদিন লেনদেনের পাশাপাশি সূচকও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন আগের দিনের চেয়ে সামান্য কমেছে।
ডিএসই’র লেনদেন পর্যালোচনা করে দেখা গেছে, সোমবার ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ২ কোটি ৩৩ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ২১৩ কোটি ৯২ লাখ টাকা বেশি। রোববার ডিএসইতে লেনদেন হয়েছিল ৭৮৮ কোটি ৪১ লাখ টাকা। এর আগে গত বছর ১৪ অক্টোবর ডিএসইর লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৯৭ কোটি টাকা। এরপর লেনদেন ওঠানামা করলেও লেনদেন হাজার কোটি টাকা ছাড়ায়নি। কিছুদিন ধরে পুঁজিবাজারে ইতিবাচক ধারা অব্যাহত থাকার কারণে আবারো লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সোমবার ডিএসইতে মোট লেনদেন হওয়া ৩১৯টি কোম্পানির মধ্যে বেড়েছে ১৫৫টি, কমেছে ১১৬টি এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির শেয়ার দর।
এদিকে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৬ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬২৩ দশমিক ৬৩ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএস ৩০ সূচক ৭ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৬৫ দশমিক ৯৬ পয়েন্টে এবং ডিএসইএস শরিয়াহ সূচক ৫ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৮ দশমিক ৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ১৫ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬৬৯ দশমিক ৩৯ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই ৫০ সূচক ২ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৩ দশমিক ৫৯ পয়েন্টে, সিএসই ৩০ সূচক ৪৬ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ১১ হাজার ২৫৪ দশমিক শূন্য ৯ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৫৭ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২৫২ দশমিক ৩৮ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক ৫ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে ১ হাজার দশমিক ১১ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে মোট লেনদেন হয়েছে ৭৬ কোটি ৭২ লাখ টাকা। লেনদেন হওয়া ২৪১টি কোম্পানির মধ্যে বেড়েছে ১১৯টি, কমেছে ৯১টি এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ার দর।