আন্তর্জাতিক ডেস্ক : শেষমেষ নাগরিকদের ওপর নজরদারির ক্ষমতা হারালো যুক্তরাষ্ট্রের বহুল বিতর্কিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গোয়েন্দা সংস্থার বৈধ সহযোগী প্রতিষ্ঠান এনএসএ-র (ন্যাশনাল সিকিউরিটি অ্যাজেন্সি) পরিচালনা পর্ষদ বিলুপ্ত ঘোষিত হয়।
সুনির্দিষ্ট সময়ের ভেতর সিনেটরদের যৌথ সিদ্ধান্ত সাবেক ‘প্যাট্রিয়ন অ্যাক্ট’-এর সময়সীমা বাড়ানো সপক্ষে অবস্থান যথেষ্ট পরিষ্কার করতে পারেননি। তাই মধ্যরাতে সংস্থাটির পরিচালনা পর্ষদ বাতিল ঘোষিত হয়।
তবে নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে নাগরিকদের সকল তথ্য সংগ্রহ করার ভিন্নতর বৈধ উপায় সন্ধান করবে যুক্তরাষ্ট্র।
এবং সিনেটররা আশাবাদ ব্যক্ত করছেন, অতি শিগগিরই নতুন নীতিমালার কথা জানতে পারবে মানুষ।
সিনেটরদের নির্দিষ্ট সময়ের মধ্যে সিদ্ধান্ত দিতে না পারার বিষয়টিকে ‘দায়ত্বজ্ঞানহীনতার পরিচায়ক’ বলে মন্তব্য করেছে হোয়াইট হাউস।
হোয়াইট হাউস সমর্থন দিচ্ছে নতুন আইন ‘ফ্রিডম অ্যাক্ট’-এর দিকে। বলা হচ্ছে, ফ্রিডম অ্যাক্ট বিতর্কিত নজরদারি সংক্রান্ত বিষয়গুলো নতুন পন্থায় নিয়ন্ত্রণ করবে।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার কর্মী এডওয়ার্ড স্নোডেন ২০১৩ সালে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের নজরদারির বিষয়টি প্রকাশ করে দেন।
এরপর থেকে তিনি পলাতক আছেন। ধারণা করা হচ্ছে, বর্তমানে রাশিয়া তাকে আশ্রয় দিয়েছে।

