ঢাকাMonday , 1 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রমজানে অফিসের সময় পরিবর্তন

Link Copied!

Ramdanনিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজান মাসে সরকারি অফিস-আদালতের সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। এ সময় সব সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত অফিসগুলো সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত খোলা থাকবে।
এর মাঝখানে বেলা সোয়া ১টা থেকে একটা দেড়টা পর্যন্ত মোট ১৫ মিনিট নামাজের জন্য বিরতি থাকবে।
সোমবার মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার সাপ্তাহিক নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং সংশ্ল্লিষ্ট সচিবেরা এতে উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসাইন ভূইঞা বলেন, ‘সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত রমজান মাসে অফিসের সময় নির্ধারণ করা হয়েছে। তবে ব্যাংক, বীমা, হাসপাতাল, আর্থিক প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান তাদের নিয়মানুযায়ী চলবে।’