ঢাকাSunday , 31 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এফবিসিসিআই’র নতুন পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর

Link Copied!

FBCCI-Logoঅর্থনৈতিক প্রতিবেদক : ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র নতুন পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর করেছে আকরাম উদ্দীন আহমেদের নেতৃত্বাধীন সংগঠনটির বর্তমান পরিচালনা পর্ষদ।
রোববার দুপুরে নব নির্বাচিত সভাপতি নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদের কাছে এ দায়িত্বভার অর্পণ করা হয়।
এ সময় নতুন পরিচালনা পর্ষদের সকল সদস্য, পূর্ববর্তী সভাপতিবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৩ মে (শনিবার) ঢাকায় মতিঝিলের ফেডারেশন ভবনে এফবিসিসিআইয়ের ২০১৫-১৭ সাল মেয়াদী দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদের উন্নয়ন পরিষদ প্যানেল জয় পায়। পরিচালক পদের ৩২টির মধ্যে ২৫টিতেই এই প্যানেল জয়ী হয়।
নতুন পর্ষদের প্রথম সহসভাপতি নির্বাচিত হয়েছেন বিজিএমইএ’র সাবেক সভাপতি মোঃ শফিউল ইসলাম মহিউদ্দিন। আর সহ সভাপতির দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম চেম্বারের নেতৃত্বে থাকা মাহাবুবুল আলম। তাঁরা ৩জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।