নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আইএসআইএসের একজন সক্রিয় নেতাকে গ্রেপ্তার করেছে।
তবে এ বিষয়ে বিস্তারিত কোন তথ্যই দেয়নি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
রোববার ডিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এই তথ্য জানানো হয়েছে। সকাল ১১টায় ডিএমপির গণমাধ্যম কার্যালয়ে ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

