ঢাকাFriday , 19 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিচার ব্যবস্থা কলুষমুক্ত রাখতেই ষোড়শ সংশোধনী : মোহাম্মদ নাসিম

দৈনিক পাঞ্জেরী
September 19, 2014 11:03 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদকNasim

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বিচার ব্যবস্থাকে কলুষমুক্ত রাখতেই সংবিধানের ৯৬ অনুচ্ছেদটি সংশোধন করা হয়েছে।’
শুক্রবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড ও এশিয়ান হোমিওপ্যাথিক মেডিকেললীগ আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমরা বিচারপতিদের শ্রদ্ধা ও সম্মান করি বলেই বিচার ব্যবস্থাকে কলুষমুক্ত রাখতে চাই। আমরা সবসময় গণতন্ত্রে বিশ্বাস করি। তাই জনগণ ও গণতন্ত্রের স্বার্থেই সংবিধান সংশোধন করেছি।’
বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান ডা. দীলিপ কুমার রায়ের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম. বদরুদ্দোজা, এশিয়ান হোমিওপ্যাথিক মেডিকেললীগের ভাইস প্রেসিডেন্ট এমএ কাদের, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের সদস্য অধ্যক্ষ ডা. আবুল কালাম আজাদ প্রমুখ।