ঢাকাFriday , 29 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘প্রস্তাবিত বেতন কাঠামো বৈষম্যমূলক’

Link Copied!

cuনিজস্ব প্রতিবেদক : প্রস্তাবিত অষ্টম বেতন কাঠামোকে বৈষম্যমূলক দাবি করে ফের মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে চবি’র শতাধিক শিক্ষক ছাড়াও চট্টগ্রাম ভেটেরনারি ও এ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সদস্যরাও উপস্থিত ছিলেন।
একই দাবিতে এর আগেও গত ২৫ মে চবি শিক্ষক সমিতি প্রাঙ্গনে মানবন্ধন ও ২৪ মে সংবাদ সম্মেলন করেছিল চবি শিক্ষক সমিতি।
প্রস্তাবিত অষ্টম বেতন কাঠামো বৈষম্যমূলক দাবি করে মানববন্ধনে চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আবুল মনছুর বলেন, ‘প্রস্তাবিত নতুন বেতন কাঠামো বৈষম্যমূলক। নতুন বেতন কাঠামোয় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন ধাপ দুধাপ নামিয়ে আনার এবং সিলেকশন গ্রেড ও টাইমস্কেল বাদ দেয়ার সুপারিশ করা হয়েছে। যা কোনভাবেই মেনে নেয়া যায় না।’
তিনি আরো বলেন, ‘প্রস্তাবিত এই বেতন কাঠামোকে আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বৈষম্যমূলক বলে মনে করছি। এই বেতন কাঠামো বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সাথে কথা বলে পুননির্ধারণ করা হোক।’
চবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কাজী খসরুল আলম কুদ্দুসী বলেন, ‘প্রস্তাবিত বেতন কাঠামোয় সিলেকশন গ্রেড ও টাইমস্কেল বাদ দেয়ার সুপারিশ করা হয়েছে। সিলেকশন গ্রেড ও টাইমস্কেল বাদ দিলে প্রশাসনের নিম্নপর্যায়ে কর্মরত অনেকের আয় সারা জীবনের জন্য এক জায়গায় আটকে যাবে। এই সুপারিশ বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আয় কমে যাবে। প্রশাসনের নিম্নপর্যায়ে কর্মরত অনেকের আয় আর বাড়বে না। যা সারা দেশে সরকারের বিরুদ্ধে ক্ষোভ তৈরি করতে পারে।’
মানববন্ধনে আট দফা দাবি জানানো হয়। দাবিগুলো হল- আট বছরের অভিজ্ঞতা সম্পন্ন অধ্যাপকদের বেতন ভাতা সিনিয়র সচিবের সমতুল্য করা, সিলেকশন গ্রেডপ্রাপ্ত অধ্যাপকদের বেতনভাতা পদায়িত সচিবদের সমতুল্য করা,ওয়ারেন্ট অব প্রিসিডিন্স-এ শিক্ষকদের পদমর্যাদা নিশ্চিত করা, পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের পদমর্যাদা মন্ত্রী পরিষদ সচিবের সমান করা এবং সরকারি কমকর্তাদের মত বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্যও গাড়ি, আবাসন ও অন্যান্য সুবিধাসহ নিশ্চিত করা।
মানবন্ধনে আরো উপস্থিত ছিলেন- চবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি বেণু কুমার দে, চবি শিক্ষক সমিতির সহ-সভাপতি ড. শ্যামল রঞ্জন চক্রবর্তী, যুগ্ম সম্পাদক অহিদুল আলম, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক শাহ আলম, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফরায়েজি কামালউদ্দিন, যোগাযোগ ও সাংবাদিকতা বিভগের সহকারী অধ্যাপক আলী আজগর চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অরুপ বড়ুয়া প্রমুখ।