ঢাকাFriday , 29 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাইক্রোম্যাক্সের ক্যানভাসে ডুডল

Link Copied!

iphoneবিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতের মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান মাইক্রোম্যাক্সের ব্যানারে যোগ হলো নতুন একটি স্মার্টফোন। এটি ক্যানভাস ডুডল সিরিজে তৈরি। এটির মডেল ক্যানভাস ডুডল ৪।
ডুয়েল সিমের এই স্মার্টফোনটিতে ৬ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। ডিসপ্লেতে আইপিএস প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। ডিসপ্লের রেজুলেশন ৫৪০x৯৬০ পিক্সেল।
এটাতে আছে ১.৩ গিগাহার্টজের কোয়াড কোর মিডিয়া টেক প্রসেসর, ১ জিবি র‌্যাম, ৮ জিবি বিল্ট ইন ইন্টারন্যাল মেমোরি স্টোরেজ। এটি অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম ৫.০ ললিপপ চালিত।
স্মার্টফোনটির পেছনে রয়েছে ৮ মেগাপিক্সেলের অটোফোকাস ক্যামেরা। ক্যামেরায় ছোট আকারের এলইডি ফ্লাশ গান রয়েছে। সেলফি তোলার জন্য সামনে রয়েছে ২ মেগাপিক্সেলের ক্যামেরা।
ক্যানভাস ডুডলের ব্যাটারি ৩০০০ মিলিঅ্যাম্পায়ারের। এটিতে সংযুক্ত আছে টর্চ লাইট, গ্রাভিটি এবং প্রোক্সিমিটি সেন্সর।
ভারতের বাজারে স্মার্টফোনটির মূল্য ৯ হাজার ১৯৯ রুপি। ভ্যাট বাদ দিয়ে বাংলাদেশি টাকায় এটির মূল্য দাঁড়ায় ১১ হাজার ১৯৪ টাকা।