তথ্যপ্রযুক্তি ডেস্ক : ফেসবুকের বিনামূল্যের ইন্টারনেট সুবিধায় এলো পাকিস্তান। সম্প্রতি ইন্টারনেট ডট অর্গের সহায়তায় সেখানে বিনামূল্যের ইন্টারনেট চালু হয়েছে। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ একটি স্ট্যাটাসে এই তথ্য নিশ্চিত করেছেন।
৯ ঘন্টা আগে যুক্তরাষ্ট্রের ক্যামব্রিজ থেকে জার্কারবার্গ পাকিস্তানের দুই জন তরুণের ছবি প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছেন। ছবিতে দেখা যাচ্ছে গ্রামের রাস্তা দিয়ে গান শুনতে শুনতে হেঁটে যাচ্ছে তুই তরুণ।
এই ছবিটিতে জাকারবার্গ লিখেছেন, ‘এই ছবিটি পাকিস্তানে ইন্টারনেট ডট অর্গের বিনামূল্যের ইন্টারনেট চালু হওয়ার পর। এটা সারা পৃথিবীকে সংযুক্ত করার অরেকটি পদক্ষেপ। ছবিতে দুইজন তরুণকে দেখা যাচ্ছে যারা লাহোরো পড়াশোনা করে। তারা ইন্টারনেট ব্যবহার করে গান শুনতে শুনতে একত্রে হাঁটছে।’
জাকারবার্গ জানান, পাকিস্তানের মোবাইল অপারেটর টেলিনর পাকিস্তানের সহযোগিতায় সেখানে বিনামূল্যের ইন্টারনেট চালু হয়েছে।বিনামূল্যে সেখানে ফেসবুকের ভিজিট করার পাশাপাশি, স্বাস্থ্য, চাকরি এবং যোগাযোগ বিষয়ক ওয়েব সাইট দেখা যাবে।
সম্প্রতি বাংলাদেশেও ফেসবুক বিনামূল্যের ইন্টারনেট সেবা চালু হয়। ১১তম দেশ হিসেবে পাকিস্তান যুক্ত হলো। এরপর ইজিপ্টে এই প্রকল্প শুরু হবে। বিশ্বের ১০০ কোটি মানুষ এখন ফেসবুকের বিনামূল্যের ইন্টারনেট সুবিধা ভোগ করছে।

