ঢাকাFriday , 29 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিস তানাকপুরের ১০ লাখ ভক্ত!

Link Copied!

mis-tanakpurবিনোদন ডেস্ক : সিনেমা তারকা কিংবা বড় বাজেটের জন্য হিট হয়, এ কথা বহুবার মিথ্যা প্রমাণ করেছে দর্শক। কম টাকায় তৈরি এবং তারকা বিহীন সফল ছবির তালিকায় যোগ হয়েছে নতুন এক নাম, ‘মিস তানাকপুর হাজির হো’। ইতোমধ‌্যে ইউটিউবে ছবির ট্রেলরের দর্শকসংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে।
ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী নির্মাতা বিনোদ কাপরি পরিচালনা করেছেন ছবিটি। ট্রেলরের সাফল্যে তিনি সংবাদ মাধ্যমে বলেন, ‘অমিতাভ বচ্চন স্যার থেকে রাজু হিরানী- সকলেই প্রসংশা করেছেন। তারা আমায় আশীর্বাদ করেছেন ও ছবির জন্য শুভকামনা জনিয়েছেন। দর্শক ট্রেলর বার বার দেখছে এবং শেয়ার করছে- কারণ তারা ছবির বিষয়বস্তু ও উপস্থাপনা পছন্দ করেছে। এমন সাড়ায় আমি আপ্লুত। চিত্রনাট্যর শক্তিটা টের পাচ্ছি আমি, গল্প বলার ক্ষেত্রেও আমি সাবলীল পথ বেছে নিয়েছি।’
মূলত ‘মিস তানাকপুর হাজির হো’ ছবিটি রাজনৈতিক ব্যঙ্গাত্বক গল্প নিয়ে তৈরি। গ্রামীণ আবহ, মতব্বর এবং তার ক্ষমতা চর্চা, প্রেম কাহিনী এবং বেশ কয়েকটি ভাজে বলা হয়েছে কুসংস্কার, গ্রাম্য রাজনীতি এবং মানুষের জীবনযাত্রার গল্প। আগামী ১৯ জুন মুক্তি পাবে অনু কাপুর, হৃশিতা ভাট, ওম পুরী, সঞ্জয় মিশ্রা অভিনীত এ ছবিটি।