ঢাকাFriday , 29 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কবিতার জন্য ক্ষতিপূরণ এক কোটি

Link Copied!

Amitabh-Bachchanবিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কবিতা শেয়ার করার দায়ে অমিতাভ বচ্চনের কাছে এক কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন জগবীর রাঠি নামে এক ব্যক্তি৷
প্রায় বছর খানেক আগে, অমিতাভ বচ্চনের টুইটারের ওয়ালে একটি কবিতা ট্যাগ করেছিলেন বিকাশ দুবে নামের এক ভক্ত। কবিতাটি অমিতাভের মনে ধরায়, সেই কবিতাটি অমিতাভ নিজেও শেয়ার দিয়েছিলেন। সঙ্গে লেখক হিসেবে সেই ভক্তের নামও লিখে দিয়েছিলেন।
কয়েকদিন পর সেই কবিতাটি আসল লেখক জগবীর রাঠির চোখে পড়ে। কিন্তু বছর খানেক চেষ্টা করেও তিনি অমিতাভের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। তাই বাধ্য হয়ে অমিতাভের দিকে অভিযোগোর আঙ্গুল তুলেন তিনি। এ জন্যে আগামী ১৫ দিনের মধ্যে এক কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি। এ ব্যাপারে অমিতাভকে আইনি নোটিশ দেয়ার চিন্তাও করছেন জগবীর রাঠি।
আইনি নোটিশ অমিতাভের কাছে পৌঁছনোর পরেই এ ব্যাপারে পরবর্তী প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে৷ অনুগামীর নাম দিয়ে কবিতা শেয়ার করে বিগ বি আদৌ কোনও দোষ করেছেন কি না, সে নিয়ে প্রশ্ন উঠছে৷ একই সঙ্গে জগবীরের এমন বড় অঙ্কের ক্ষতিপূরণ দাবি করার পিছনে অন্য কোনও উদ্দেশ্য আছে কি না, সে নিয়েও প্রশ্ন ঘুরছে।