ঢাকাFriday , 29 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টিভিতে আরেফিন শুভ-মৌটুসী জুটি

Link Copied!

shuvo-mowtusiবিনোদন ডেস্ক : একসময় নিয়মিত টিভি নাটকে অভিনয় করলেও বর্তমানে চলচ্চিত্রের কাজেই বেশি ব্যস্ত আছেন আরেফিন শুভ। তবে শুভর ভক্তদের জন্য নতুন খবর হচ্ছে যে, এই অভিনেতাকে মৌটুসী বিশ্বাসের সঙ্গে জুটি বেধে একটি একক নাটকে দেখা যাবে। নাটকটির নাম ‘যৌথ সুর’।আজ ২৯ মে সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে নাটকটি প্রচারিত হবে। সায়মন জাকারিয়ার রচনায় এটি পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ।
কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরেফিন শুভ ও মৌটুসী। এতে দেখা যাবে, দাম্পত্য জীবনে স্ত্রী শিউলির সাথে স্বামী কবিরের স্বাভাবিক সম্পর্ক হলেও কবিরের ব্যক্তিগত কিছু ভালোলাগার জায়গা দিনে দিনে ঈর্ষণীয় হয়ে ওঠে শিউলির কাছে। যেমন- ভিখারীর সাথে সম্পর্ক, চায়ের দোকানীর সাথে সম্পর্ক, ফুল বিক্রেতার সাথে সম্পর্ক। এই সব সম্পর্কের সাথে কবিরের একটা প্রিয় বিড়াল ও বুকশেলফ ভর্তি বইও আছে। এসব বিষয় নিয়েই নাটকের গল্প এগিয়ে যায়।