ঢাকাFriday , 29 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নেশাগ্রস্থ পরিণীতি

Link Copied!

Parineeti-Chopraনিজস্ব প্রতিবেদক : পরিনীতি চোপড়ার আজকাল এক নতুন বাতিক হয়েছে। কিছুক্ষণ পর পরই ফোনের মধ্যে কি যেন দেখেন। এই ব্যাপারে প্রশ্ন করা হলে জানিয়েছেন তিনি ছবি শেয়ার করার সোশ্যাল প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে মজেছেন।
এই মোবাইল অ্যাপের নাকি এমন ফ্যান যে একটুক্ষণ পর পরই নিজের ছবি আপলোড করেন তিনি। তার থেকেও বেশীবার দেখেন তার ছবি দেখে কে কি লিখেছে। তিনি যে ইনস্টাগ্রামে নেশাগ্রস্থ, তা আবার টুইট করেও জানিয়ে দিয়েছেন সবাইকে।
পরিনীতি কয়েকদিন আগে ভাইরাল ফিভারে আক্রান্ত ছিলেন। তখন বিছানায় শুয়ে শুয়ে নিজের বেশ কিছু সেলফি তুলে টুইটারে পোস্ট করেন। তার ঠিক পরেই সুস্থ হয়ে দুবাই বেড়াতে যান। সেই সব ছবিও টুইটারে শেয়ার করেন পরিনীতি।
এর মাঝেই টুইট করে তিনি জানান এই ইনস্টাগ্রাম প্রীতির কথা্। ইনস্টাগ্রামে পরিনীতির ৭‚৪৭‚০০০ অনুসারী আছে। যখন তিনি মেনেই নিয়েছেন‚ তিনি ইনস্টাগ্রামে নেশাগ্রস্থ‚ ভক্তরা এই প্ল্যাটফর্মে তার এক্সক্লুসিভ ছবি দেখার আশা রাখতেই পারে।