ঢাকাFriday , 29 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অঞ্জলির মাথাব্যথার কারণ শচীন!

Link Copied!

Sachin-1স্পোর্টস ডেস্ক : গাড়ির প্রতি শচীন টেন্ডুলকারের আসক্তি আগে থেকেই ছিল। লিটল মাস্টারের সেই আসক্তির কথা কারও অজানা নয়। কিন্তু কয়জনের জানা আছে একবার নতুন একটি গাড়ি শচীন এত দ্রুত গতিতে চালিয়েছিলেন যে, পাশে বসে থাকা তার স্ত্রী অঞ্জলি অসুস্থ হয়ে পড়েছিলেন। গোপন এ কথাটি টেস্ট-ওয়ানডের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক নিজেই ফাঁস করে দিয়েছেন।
শচীন জানান, একবার ইংল্যান্ডে এমন গতিতে গাড়ি চালিয়েছিলেন যে সেদিন পুরোটা সময় মাথা ব্যথা করেছিল অঞ্জলির। এমনকি অসুস্থও হয়ে পড়েছিলেন।
গুঁরগাওয়ে এক গেমিং সেন্টার উদ্বোধন করতে এসে শচীন সেই গল্প শোনাতে শোনাতে শচীন জানান, তার কোনো দোষই ছিল না।
শচীন বলেন, ‘বিএমডব্লিউ কর্তৃপক্ষ তাদের একটা গাড়ি দিয়ে আমাকে বলেছিলেন, একটু পরীক্ষা করে নিন, গাড়ির ব্রেকটা ঠিক আছে কী-না। আমি সেটাই করেছিলাম।’
এরপর শচীন যোগ করেন, ‘অনেক বুঝিয়ে অঞ্জলিকে পাশে বসিয়ে বেরিয়ে পড়েছিলাম। গাড়ির ব্রেক পরীক্ষা করা বলে কথা! গতির মুখে ব্র্রেক না কষলে কী করে বুঝবো ব্রেকটা ভালো না খারাপ! চালাতে গিয়ে গতি কতো তুলেছিলাম সেটা আর নাই বা বললাম। তবে গতি নেহাত মন্দ ছিল না। তারপর ব্রেক কষলে গাড়ি থেমে যায়। জি-ফোর্স এত মারাত্মক ছিল যে সেটা হাড়ে হাড়ে টের পেল অঞ্জলি। তারপর সারাদিন ধরে ওর মাথায় সে কি মারাত্মক ব্যথা। গতির এই অভিজ্ঞতা আজও ভুলতে পারিনি।’
তবে দ্রুত গতিতে গাড়ি চালানোয় অঞ্জলির কাছ থেকে বকাঝকা শুনতে হয়েছে কী-না সেটা জানাননি শচীন।