ঢাকাFriday , 29 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরিজ জয়ের মিশনে মাঠে নামছে পাকিস্তান

Link Copied!

pakস্পোর্টস ডেস্ক : ২০১৩ সালের ডিসেম্বরের পর প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্যে শুক্রবার মাঠে নামতে যাচ্ছে আজহার আলির পাকিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মঙ্গলবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজে সফরকার জিম্বাবুয়েকে হারানোর পর শুক্রবার এইক মাঠে সফরকারীদের মুখোমুখি হবে ওয়াকার ইউনিসের দল। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য চলতি সিরিজে ৩-০ ব্যবধানে জিততে হবে পাকিস্তানকে।
দুই ম্যাচ টি-২০ সিরিজে পাকিস্তানকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলা জিম্বাবুয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতেও আজহার আলির দলকে ছেড়ে কথা বলেনি। পাকিস্তানের করা ৩৭৫ রানের পাহাড়ের নিচে চাপা না পড়ে বুক চিতিয়ে লড়াই করে অধিনায়ক এলটন চিগম্বুরার প্রথম ওয়ানডে সেঞ্চুরির সুবাদে ৩৩৪ রান করে সফরকারীরা। যদি সিরিজের শেষ ২ ম্যাচে নিষেধাজ্ঞার কারণে চিগম্বুরাকে পাচ্ছে না জিম্বাবুয়ে। স্লো-ওভার রেটের কারণে এই জিম্বাবুয়ে অধিনায়ককে ২ ম্যাচ নিষিদ্ধ করা হয়।
দীর্ঘ ৬ বছর পর ঘরের মাঠে ক্রিকেট ফেরায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে পাকিস্তান শিবিরে। শোয়েব মালিক, আজহার আলি, হারিস সোহেল ও মোহাম্মদ হাফিজ প্রথম ওয়ানডেতে দুর্দান্ত ব্যাটিং করে দেশের মাটিতে রেকর্ড ৩৭৫ রানের সংগ্রহ এনে দেন। বোলিংয়ে ওয়াহাব রিয়াজও বিশ্বকাপের সেই আগ্রাসী ভাবটা এখনও ধরে রাখতে পেরেছেন। ফলে এলটন চিগম্বুরার অনুপস্থিতে সফরকারীদের হারিয়ে আজই সিরিজ জয় করে নিতে চাইবে আজহার আলির দল।
২০১৩ সালের ডিসেম্বরে নিরপক্ষে ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে শ্রীংলকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতার পর এই প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের পথে রয়েছে ৯২’র বিশ্বচ্যাম্পিয়নরা।
জিম্বাবুয়ের কথা না বললে নয়। বিশ্বকাপ থেকেই দুর্দান্ত খেলছে দলটি। ডেভ হোয়াটমোরের কোচিং পুরো বদলে গেছে এলটন চিগম্বুরার নেতৃত্বাধীন দলটি। ওয়ানডের আগে ২ ম্যাচ টি-২০ দুটিতেই শহিদ আফ্রিদির দলের বিপক্ষে ১৭০’র বেশি রান করেছে তারা। দুটি ম্যাচেই শেষে ওভারে গিয়ে জিতেছে পাকিস্তান। এরপর প্রথম ওয়ানডেতে স্বাগতিক বোলারদের পিটিয়ে ৩৩৪ রান করেছে সফরকারী দলটি। পাকিস্তান সফরের সবগুলো ম্যাচে জয় পেলেও জিম্বাবুয়ে দেখিয়েছে তারা যথেষ্ট সমীহ করার মতো দল।
টিম নিউজ: প্রথম ওয়ানডেতে জেতার ফলে দ্বিতীয় ম্যাচে পাকিস্তান দলে পরিবর্তন আনার তেন কোনো প্রয়োজন নেই। তথাপি, আজকের ম্যাচে হাম্মাদ আজমের পরিবর্তে পেসার জুনায়েদ খানকে অন্তর্ভূক্ত করতে পারে পাকিস্তান টিম ম্যানেজম্যান্ট।
অন্যদিকে এলটন চিগম্বুরার অনুপস্থিতে দলকে নেতৃত্ব দিবেন ওপেনার হ্যামিল্টন মাসাকাদজা। চিগম্বুরার বিকল্প হিসেবে দলে ঢুকতে পারেন হার্ড-হিটার ব্যাটসম্যান চার্লস কভেন্ট্রি। ক্রিস এমফুফু বা ব্রায়ান ভিটরির পরিবর্তে তাওয়ান্দা মুপারিওয়াকে একাদশে জায়গা দিতে পারে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।
পাকিস্তান দল: আজহার আলী (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, আসাদ শফিক, হারিস সোহেল, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, আনোয়ার আলী, হাম্মাদ আজম/জুনায়েদ খান, ইয়াসির শাহ, ওয়াহাব রিয়াজ, ও মোহাম্মদ সামি।
জিম্বাবুয়ে দল: হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), সিকান্দার রাজা, চার্লস কভেন্ট্রি, ক্রেইগ আরভিন, ক্রিস এমফুফু, রিচমন্ড মুতাম্বামি, তিনাশে পানিয়াঙ্গারা, ভুসি সিবান্দা, প্রসপার উতসেয়া, ব্রায়ান ভিটরি/তাওয়ান্দা মুপারিওয়া ও শন উইলিয়ামস।