ঢাকাFriday , 29 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতিতে যাচ্ছেন শিক্ষকরা

Link Copied!

Studentনিজস্ব প্রতিবেদক : বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতিতে যাচ্ছে সহকারী প্রাথমিক শিক্ষকরা। সহকারী প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধি সহ ১২ দফা দাবিতে সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ে ৫ জুন থেকে ১০ জুন কালো ব্যাজ ধারণ, ১১ থেকে ১৫ জুন ১০ টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরতি ও শিক্ষাপ্রতিষ্ঠানে কালো পতাকা টানানো হবে।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি থেকে বাংলাদেশ সহকারী প্রাথমিক শিক্ষক সমাজের সভাপতি শাহিনুর আল আমীন এ ঘোষণা দেন।
তিনি বলেন, ‘শিক্ষকদের মানুষ গড়ার কারিগর বলা হলেও আমরা বেতন পাই একজন ড্রাইভারের চেয়েও কম। অপরদিকে প্রধান শিক্ষকের সঙ্গে আমাদের বেতন বৈষম্যও অনেক বেশি। এ বৈষম্য দূর করতে প্রধান শিক্ষকের বেতন স্কেল আট হাজার টাকা ও সহকারী শিক্ষকদের ৬ হাজার চারশ’ টাকা করার দাবি জানাই।’
আল আমীন আরো বলেন, ‘বেতন বৃদ্ধিসহ ১২ দফা দাবি না মানলে সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ে ৫ জুন থেকে ১০ জুন কালো ব্যাজ ধারণ, ১১ থেকে ১৫ জুন ১০ টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরতি ও শিক্ষাপ্রতিষ্ঠানে কালো পতাকা টানানো হবে। এর মধ্যে দাবি না মানলে পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি ঘোষণা করা হবে।’
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি নাসরিন সুলতানা, বেসরকারী শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব শাহজাহান আলম সাজুসহ ঢাকার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।