ঢাকাThursday , 28 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্বতন্ত্র পে-স্কেলের দাবিতে শেকৃবি শিক্ষকদের মানব বন্ধন

Link Copied!

teacherনিজস্ব প্রতিবেদক : বিশ্ববিদ্যালয় শিক্ষকদের স্বতন্ত্র পে-স্কেলের দাবি ও প্রস্তাবিত পে-স্কেলে সিলেকশেন গ্রেড বাতিলের প্রতিবাদ জানিয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
বৃহস্পতিবার সকাল ১১ টায় প্রশাসনিক ভবনে সামনে এক মানববন্ধন কর্মসূচিতে এই দাবি জানান তারা।
শিক্ষকরা বলেন, অষ্টম জাতীয় বেতন কাঠামো বৈষম্যমূলক। সচিব কমিটি নিজেদের সুবিধা নিশ্চিত করে অন্যান্য গ্রেডের ক্ষেত্রে বিমাতা সূলভ আচরণ করেছে। পর্যালোচনার নামে সচিব কমিটির আহবায়ক ও সদস্যরা নিজদের বেতন দ্বিগুন করে অন্য গ্রেডের সাথে যে বৈষ্যমমূলক আচরণ করেছে।শুধু তাই নয়, এই কমিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন ও পদমর্যাদা ৭ম জাতীয় বেতন স্কেল অপেক্ষা দুই ধাপ নীচে নামিয়ে দিয়েছে যা শিক্ষকদের জন্য খুবই অবমাননাকর। যা কোন ভাবেই গ্রহনযোগ্য হতে পারে না।
মানববন্ধনে অষ্টম জাতীয় বেতন কাঠামো পূননির্ধারণসহ মানববন্ধনে ৭ টি দাবী তুলে ধরা হয়। অন্যান্য দাবীগুলোর মধ্যে রয়েছে প্রজাতন্ত্রের সকলের বেতন সমান হতে হবে, সিলেকশন গ্রেডের অধ্যাপকদের বেতন-ভাতা জ্যেষ্ঠ সচিবদের সমান করতে হবে। অধ্যাপকদের বেতন-ভাতা পদায়িত সচিবদের সমান করতে হবে ও বাকিদের পর্যায়ক্রমিকভাবে বেতন-ভাতা নির্ধারণ করতে হবে, সিলেকশন গ্রেড -৭ম জাতীয় স্কেলের মত বহাল রাখতে হবে। গাড়ি ও অন্যান্য সুবিধা পাওয়া সরকারী কর্মকর্তাদের সম পর্যায়ের গ্রেডের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্ষেত্রেও উক্ত সুবিধা দিতে হবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের জন্য কমিশন গঠন করতে হবে এবং ভবিষ্যতে বেতন কাঠামো পর্যালোচনা কমিটিতে অন্যান্য গ্রেডের প্রতিনিধি রাখার ব্যবস্থা করতে হবে।
মানববন্ধনে শেকৃবির সকল বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।