বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : এখন থেকে রবি‘র প্লাটিনাম এইস ও প্লাটিনাম গ্রাহকরা র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে বিশেষ সুবিধা পাবেন। এই হোটেলে রবি‘র বিশেষায়িত গ্রাহকরা ডিনার, লাঞ্চ কিংবা ব্রেকফাস্ট করলে একটির সঙ্গে আরেকটি ফ্রি পাবেন।
রবি‘র প্লাটিনাম এইস ও প্লাটিনাম গ্রাহকদের জন্য এই আকর্ষণীয় অফার প্রদান করতে রবি‘র কর্পোরেট অফিসে ২৭ মে হোটেলটির সঙ্গে একটি চুক্তি সই করেছে রবি আজিয়াটা লিমিটেড। রবি‘র ধন্যবাদ কর্মসূচির আওতায় এই অফারটি চালু হয়েছে। কর্মসূচিটির আওতায় গ্রাহককে তার নিজের অবস্থান জানতে সিএটি (cat) লিখে ১২১৩ নাম্বারে এসএমএস পাঠাতে হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

