ঢাকাThursday , 28 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘ইত্যাদি’ এখন ২৬ বছর পেরুতে চললো

Link Copied!

hanifবিনোদন ডেস্ক : সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। ‘ইত্যাদি’র এই দীর্ঘ চলার পথে ‘ইত্যাদি’র প্রতি আপনাদের ভালোবাসা, সহযোগিতা, সমর্থন দেখে আমি মুগ্ধ। আপনাদের ভালোবাসার কারণেই ‘ইত্যাদি’ এখন ২৬ বছর পেরুতে চললো। এই পেইজে আমার সহযাত্রী ক’জন বন্ধু জানতে চেয়েছেন-আমি এখনও কেন শুধুমাত্র বিটিভিতেই অনুষ্ঠান করছি-স্যাটেলাইট চ্যানেলে কেন নয়? যৌক্তিক প্রশ্ন আর সেজন্যেই আমার এ লেখা।
‘ইত্যাদি’তে আমরা যেমন সব সময় দেশের কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যের কথা বলি, নিজের শেকড়কে মনে রাখার কথা বলি, তেমনি আমাদের কর্মেও আমরা সেটা মেনে চলতে চেষ্টা করি। আমার কাছে ‘ইত্যাদি’র শেকড় হচ্ছে বাংলাদেশ টেলিভিশন। এখান থেকেই আজ থেকে ২৬ বছর আগে যাত্রা শুরু করেছিল ‘ইত্যাদি’। তাই বিটিভিকে ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। সেই অতীতকে স্মরণ করতে ২৫ বছর পূর্তির অনুষ্ঠানটিও আমরা করেছিলাম বিটিভির সেই একই মিলনায়তনে-একই মঞ্চে। বিটিভির মাধ্যমে এবং বিটিভিকে ব্যবহার করে প্রতিষ্ঠিত অনেকেই আজ বিশেষ উদ্দেশ্য ছাড়া বিটিভিমুখো হন না। আমি তাদের দলে নই। আমি আমার মিডিয়ার শেকড়কে ভুলতে চাই না। রাস্তায় এ্যাকসিডেন্ট হলে আমরা গাড়ির কথা বলি অথচ দূর্ঘটনার জন্য গাড়ি বা যানবাহন দায়ী নয়। দায়ী হচ্ছে এর চালক। তেমনি নিন্মমানের অনুষ্ঠান বা অন্য কোন কারণে দর্শকদের কাছে অপ্রিয় হলে তার জন্য বিটিভি দায়ী নয়। দায়ী বিটিভির যারা চালক তারা।
আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতি অনুযায়ী যখন যে সরকার ক্ষমতায় থাকে তাদের দ্বারা বিটিভি নিয়ন্ত্রিত হয় এবং তাদের মুখপাত্র হিসাবে কাজ করে। এটা নতুন নয়। কিন্তু প্রাইভেট চ্যানেলগুলোতো সরকারি নয়-তারা কি করছে? সেখানেতো বেশিরভাগ ক্ষেত্রেই নিজেদের আত্মপ্রচার চলছে। বিটিভিতে চলছে সরকারের, চ্যানেলে চলছে তাদের মালিকের। এছাড়া ব্যবসায়ীক প্রতিষ্ঠান বলে চ্যানেলে রয়েছে বিজ্ঞাপন যন্ত্রণা এবং অধিকাংশ চ্যানেলেই মানহীন অনুষ্ঠানের ছড়াছড়ি। আমি যেহেতু সব শ্রেণী পেশার মানুষের জন্যে অনুষ্ঠান করি, আমি চাই অধিক সংখ্যক দর্শক যেন আমাদের অনুষ্ঠানটি দেখতে পারেন। সেজন্যে বিটিভিই আমার কাছে এখনও প্রথম পছন্দ। তাই স্যাটেলাইট চ্যানেলগুলো থেকে লোভনীয় অফার পাওয়া সত্ত্বেও শেকড়কে ছেড়ে যাইনি।
আর ইউটিউবতো আছেই সুতরাং ‘ইত্যাদি’ দেখা নিয়ে এখনতো কারো সমস্যা হবার কথা নয়। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন।
[লেখাটি হানিফ সংকেতের ফেসবুক পেজ থেকে নেওয়া হয়েছে।]