ঢাকাThursday , 28 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শুক্রবার মুশফিক-মাশরাফিদের প্রস্তুতি শুরু

Link Copied!

bdস্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে সিরিজের পর থেকেই ছুটি আছেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান  কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এখনও ঢাকায় এসে পৌঁছেননি এ লংকান কোচ। তাই তাকে ছাড়াই শুক্রবার থেকে আবারও শুরু হচ্ছে জাতীয় দলের আনুষ্ঠানিক অনুশীলন শিবির। ভারত সিরিজকে সামনে রেখে কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়নের তত্ত্বাবধানে শুকবার সকালে মাঠে ঘাম ঝরাবেন মাশরাফি-মুশফিকরা।
এর আগে গত ২০ মে আনুষ্ঠানিক ক্যাম্প শুরু হলেও বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শেষ রাউন্ডের ম্যাচের জন্য মাঝে তা বন্ধ রাখা হয়।
এদিকে টানা ক্রিকেটের মধ্যেই রয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে সিরিজ, এরপর বিশ্বকাপ। বিশ্বকাপের পর ঘরের মাঠে পাকিস্তান সিরিজশেষে ফের ঘরোয়া লিগ বিসিএল। এমন ব্যস্তশিডিউলের মাঝে একদিন ছুটি কাটিয়ে এবার আসন্নভারত সিরিজের জন্য তৈরি হতে হবে তামিম-মুমিনুলদের।
জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটাররা ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগে ব্যাস্ত থাকলেও তারকা ক্রিকেটারদের অনেকেই ইনজুরির জন্য নিজেদের প্রত্যাহার করে নেন বিসিএলের শেষ রাউন্ড থেকে। তবে মাঝের এ সময়টাতে ঐচ্ছিক অনুশীলন ঠিকই চালিয়ে গেলেন বিসিএলের শেষ রাউন্ডে মাঠে না নামা জাতীয় দলের ক্রিকেটাররা।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে থেকে দুপুর ২টা পর্যন্ত মিরপুর একাডেমি মাঠে অনুশীলনে ব্যস্ত সময় পার করেছেন তামিম ইকবাল, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমানরা। এর আগের দিন শেরেবাংলায় হাজির হয়ে ফিটনেস অনুশীলন করতে দেখা গেল ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকেও।
তবে শুক্রবার থেকে পুরোদমে ভারত-বধের প্রস্তুতিতে নামছে টাইগার ক্রিকেটাররা। এদিন সকালে ফিটনেস অনুশীলন দিয়েই শুরু হবে এ কার্যক্রম। এর আগে ক্যাম্পের প্রথম ধাপে টানা তিনদিন ফিটনেস টেস্ট চলে প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া ক্রিকেটারদের নিয়ে। প্রাথমিক সে পরীক্ষায় উত্তীর্ন হন প্রায় সবাই।
ফিটনেস টেস্টে ক্রিকেটারদের এমন পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেন মারও ভিল্লাভারায়নও। জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে, স্পিন কোচ রুয়ান কালপাগে, ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল ও পেস বোলিং কোচ হিথ স্ট্রিক এখনো ঢাকায় না পৌঁছনোয় আজও(শুক্রবার) তার অধীনে ফিটনেস নিয়ে কাজ করবেন ক্রিকেটাররা। তবে শিগগিরই বিদেশি কোচরা ঢাকায় ফিরে আসবেন বলেজানিয়েছে বিসিবি।
আগামী ৭ জুন একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় আসবে ভারতীয় ক্রিকেট দল। ১০ জুন ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে একমাত্র টেস্ট ম্যাচটি। এর পর ১৮, ২১ ও ২৪ জুন সিরিজের দিবা-রাত্রির সবগুলো ওয়ানডে ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে।